দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চ্যানেল সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলে মারা গেছেন। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোররাতে কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া চ্যানেলে ঝড়ো বাতাস ও উত্তাল ঢেউয়ের মধ্যে ট্রলারটি ডুবে যায়।
নিহত জেলেরা হলেন ফয়েজ আহমেদ (৫৮) ও সাইফুল ইসলাম (৩২)। নিখোঁজ রয়েছেন নুরুল আলম ও মুহিব উল্লাহ। তাদের সবার বাড়ি মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে।
স্থানীয়দের ভাষ্য, কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন ট্রলারটি মঙ্গলবার রাতে কয়েকজন জেলেকে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। বৃহস্পতিবার ভোররাতে সোনাদিয়া চ্যানেলে পৌঁছানোর পর ঝড়ো বাতাসের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
পরে স্থানীয় জেলেরা সাগরে তল্লাশি চালিয়ে দুই জেলের মরদেহ উদ্ধার করে তীরে নিয়ে আসেন। নিখোঁজ দুজনকে উদ্ধারে স্থানীয়ভাবে তল্লাশি চালানো হচ্ছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঝড়ো বাতাস ও উচ্চ জোয়ারের ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে গেছে।
তিনি জানান, নিহতদের মরদেহের আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
যে আই